অবসর প্রস্তুতিমূলক ছুটি (LPR) কি ?
অবসর প্রস্তুতিমূলক ছুটি (LPR) ; একজন সরকারি কর্মচারীর নির্ধারিত সময় ৫৭ বছর বয়স বা পেনশনযোগ্য চাকরি ২৫ বছর সম্পন্ন করার পর পেনশনে গমনের পূর্বে যে ছুটি প্রাপ্য হন থাকে এলপিআর (LPR) বলা হয়। পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট এ্যাক্ট, ১৯৭৪ এর ৭ ধারা মোতাবেক পাওনা সাপেক্ষে এলপিআর প্রাপ্য হবেন । এলপিআর ভোগ করা বা না করা সংশ্লিষ্ট কর্মচারীর ইচ্ছার উপর নির্ভরশীল। ইতিপূর্বে এলপিআর-এর সময় ছিল ৬ মাস পূর্ণ গড় বেতনে এবং ৬ মাস অর্ধ গড় বেতনে। কিন্তু ১-১-২০০৫ খ্রি: তারিখ থেকে এলপিআর গড় বেতনে ১২ মাস (এক বছর) প্রাপ্য জাতীয় বেতন স্কেল আদেশ, ২০০৫ এর ৬ (১৩) অনুচ্ছেদ মোতাবেক ছুটি পাওনা থাকা সাপেক্ষে ১২ মাস পূর্ণ গড় বেতনে এল পি আর ভোগ করা যাবে। গড় বেতনে পাওনা না থাকলে অর্ধ গড় বেতনে এলপিআর ভোগ করা যাবে অর্থ মন্ত্রণালয়ের ০৩-০৪-২০০৬ তারিখের অম/অবি/ বিধি-১/৩পি-২৫/৯১/৩১ সংখ্যক আদেশ মোতাবেক ছুটি কার্লীন সময়ে বর্ধিত বেতন থাকলে মৃত্যুজনিত কারনে ছুটি ভোগের পর কাজে যোগদান করতে না পারলেও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পেনশনের বেলায় প্রাপ্য হবেন ।
বর্তমানে পিআ্ররএল ছুটির ১৮ মাসের ছুটি নগদানে প্রাপ্য হবেন।
অর্থ
মন্ত্রণালয়ের ১৩-০৫-২০০৪
তারিখের অম/অবি/পরি-৩/ছুটি-১৬/৮৪/১২৪ সংখ্যক
আদেশ মোতাবেক এলপিআর/ কালীন সময়ে মৃত্যু ঘটলে মৃত পরবর্তী
সময়ে ছুটির আর্থিক সুবিধা প্রদান করার কোন অবকাশ
নেই ৷
অর্থ মন্ত্রণালয়ের ২৯-১২-২০০৫ তারিখের অম/অবি/প্রবিধি-৩/ছুটি-১/২০০২/ ১০২ সংখ্যক আদেশ মোতাবেক এলপিআর ছুটিকালীন সময়ে শ্রান্তি ও বিনোদন ভাতা এবং ছুটি মঞ্জুরীর কোন অবকাশ নেই ।
অর্থ
মন্ত্রণালয়ের ৩০-০৫-১৯৮৯
তারিখের অম/অবি/প্রবি-২/ছুটি-৩/৮৫/৫১ সংখ্যক
আদেশ মোতাবেক বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে পাওনা ছুটির পরিবর্তে ১২ (বার) মাসের
ছুটি নগদায়নএর সুবিধা প্রাপ্য হবেন না ।
অর্থ
মন্ত্রণালয়ের ০৭-২-২০০৪
তারিখের অম/অবি/(প্র:-২)/৩(৮)/৯২(অংশ-৪)/
৪১ সংখ্যক আদেশ মোতাবেক এলপিআর
কালীন সময়ের মধ্যে প্রাপ্য টাইম স্কেলের আর্থিক
সুবিধা কেবলমাত্র পেনশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। (গণকর্মচারী অবসর আইন-১৯৭৪
ধারা-৭)
আরও জানুনঃ আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব আদায় বাড়ানোর জন্য আয়কর রিটার্ন এর নতুন ছয়টি ক্ষেত্র যোগ হচ্ছে ?
শেষ বেতনের প্রত্যয়নপত্র (Last Pay Certificate) বা এলপিসি কি ?
শেষ বেতনের প্রত্যয়নপত্র (Last Pay
Certificate) ; একজন সরকারি কর্মচারীর গৃহীত সর্বশেষ বেতন-ভাতা উল্লেখ
করে যে প্রত্যয়নপত্র
প্রদান করা হয় তাকে শেষ বেতনের প্রত্যয়নপত্র (Last Pay Certificate) বলে। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে হিসাব রক্ষণ অফিস এবং নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে আয়ন-ব্যয়ন কর্মচারী শেষ বেতন প্রত্যয়নপত্র প্রদান করবেন। নিম্নবর্ণিত ক্ষেত্রে শেষ বেতনের প্রত্যয়ন পত্র প্রদান করা হয়। যখন কোন কর্মচারী বা কর্মচারী:-
- কোন কর্মচারী বা কর্মচারী যখন এক অডিট অফিসের অধীন থেকে অন্য অডিট অফিসের অধীনে বদলী হয়;
- বৈদেশিক চাকুরিতে বদলী হয়; ছুটিকালীন সময়ের বেতন ভাতা চাকরি স্থল হতে উত্তোলন না করে অন্য
- কোন অডিট অফিস হতে বেতন-ভাতা উত্তোলনের ইচ্ছা প্রকাশ করেন;
- অবসরে গমন করেন;
শেষ
বেতনের প্রত্যয়ন পত্রে সংশ্লিষ্ট কর্মচারী কর্মচারীর সর্বশেষ উত্তোলিত বেতন ভাতার বিবরণ,
সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব, পাওনা ছুটির হিসাব, অতিরিক্ত গৃহীত অর্থের বিবরণ (যদি থাকে) ইত্যাদি
উল্লেখ থাকে ।
আরও জানুন: হচ্ছে না পে স্কেল তবে সরকারি চাকরিজীবীদের মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির খবর ২০২৩ ?
%20%20%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82%20%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%20%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%20(Last%20Pay%20Certificate)%20%E0%A6%95%E0%A6%BF.webp)
0 মন্তব্যসমূহ