Header Ads Widget

Responsive Advertisement

অক্ষমতাজনিত বিশেষ ছুটি (Disability special Leave) ও অসাধারণ ছুটি (Extraordinary Leave) এবং বাধ্যতামূলক ছুটি ( Compulsory Leave) কি ?

  অক্ষমতাজনিত বিশেষ ছুটি (Disability special Leave) কি ?




অক্ষমতাজনিত বিশেষ ছুটি (Disability special Leave)  ও অসাধারণ ছুটি (Extraordinary Leave) এবং  বাধ্যতামূলক ছুটি ( Compulsory Leave) কি




অক্ষমতাজনিত বিশেষ ছুটি (Disability special Leave):

একজন সরকারি কর্মচারী দায়িত্ব পালনকালে আঘাত প্রাপ্ত হয়ে অক্ষম হলে কতিপয় শর্তসাপেক্ষে যে ছুটি প্রদান করা হয় তাকে অক্ষমতাজনিত বিশেষ ছুটি বলে। 

অক্ষমতাজনিত বিশেষ ছুটি মঞ্জুরের শর্তসমূহ হল:-


আরও জানুনঃ প্রসব পরবর্তী বিপদ চিহ্ন বা প্রসব পরবর্তী জটিলতা ? নবজাতকের বিপদ চিহ্ন কয়টি ও কি কি?


  • দুর্ঘটনার তিন মাসের মধ্যে এ অক্ষমতা দেখা দিতে হবে এবং যথাসময়ে বিষয়টি কর্তৃপক্ষের গোচরীভুত করতে হবে। 
  • চিকিৎকের সনদের ভিত্তিতে ২৪ মাসের অতিরিক্ত এ ছুটি মঞ্জুর করা যাবে না।
  • প্রথম ৪ মাস গড় বেতনে অবশিষ্ট ২০ মাস অর্ধগড় বেতনে এ ছুটি প্রাপ্য। অন্য কোন ছুটির সাথে এ ছুটি সংযুক্ত করা যাবে এবং প্রয়োজনে একাধিকবার প্রদান করা যাবে।
  • অক্ষমতাজনিত বিশেষ ছুটি কর্মকাল হিসাবে গণ্য হবে এবং পেনশনের জন্য

কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হবে। অক্ষমতাজনিত বিশেষ ছুটিকালীন সময়কে ছুটির হিসাব হতে বিয়োগ করা যাবে না ।


আরও জানুনঃ ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয় ?


অসাধারণ ছুটি (Extraordinary Leave) কি ?

অসাধারণ ছুটি (Extraordinary Leave); 

ডিসেম্বর, ২০০৭ একজন সরকারি কর্মচারীর বিধি মোতাবেক যখন কোন ছুটি পাওনা থাকে না তখন তাকে যে ছুটি মঞ্জুর করা হয় তাকে অসাধারণ ছুটি বা বিনা বেতনে ছুটি বলে। পাওনা থাকা সত্ত্বেও অসাধারণ ছুটির জন্য আবেদন করতে পারেন তবে বিশেষ অবস্থার ক্ষেত্রে এ ছুটি মঞ্জুর করা হয়।

  • অসাধারণ ছুটি ৩ মাসের বেশী হবে না তবে বিদেশে প্রশিক্ষণের ক্ষেত্রে অঙ্গীকার প্রদান করা হলে এ নিয়ম প্রযোজ্য হবে না। 
  • চিকিৎকের সনদের ভিত্তিতে দীর্ঘস্থায়ী অসুস্থতার ক্ষেত্রে ৬ মাস এবং যক্ষা রোগের ক্ষেত্রে সর্বোচ্চ এককালীন ১২ মাস পর্যন্ত এ ছুটি মঞ্জুর করা যেতে পারে ।
  • বেতন  অসাধারণ ছুটিতে থাকার সময়ে বেতন প্রাপ্য হবে না। কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন।

  • অসাধারণ ছুটিকালীন সময়কে ছুটির হিসাব হতে বিয়োগকরা যাবে না । 
  • অসাধারণ ছুটি চাকুরির ধারাবাহিকতায় গণ্য হলেও পেনশনের জন্য কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হবে না । 
  • অন্য কোন ছুটির সাথে এ ছুটি নেয়া যাবে। (এফ আর-৮৫ অডিটর জেনারেল এর সিদ্ধান্ত) কর্তৃপক্ষ কোন কর্মচারী অননুমোদিত ভাবে অনুপস্থিত থাকলে সে সময়কে অসাধারণ ছুটি বা বিনা বেতনে ছুটি হিসাবে মঞ্জুর করতে পারেন। (বি এস আর-বিধি-১৯৫)
  • অসাধারণ ছুটি বা বিনা বেতনের ছুটি পদোন্নতির ক্ষেত্রে কোন অন্তরায় হবে না
  • অসাধারণ ছুটি বা বিনা বেতনের ছুটি সিনিয়রিটি ক্ষুন্ন করে না।
  • টাইম স্কেল প্রদানের ক্ষেত্রে মোট চাকরিকাল হিসাবে এ ছুটিকালীন সময় গণনা করা হয় না।


 বাধ্যতামূলক ছুটি ( Compulsory Leave); 


ছুটি বিধি-১৯৫৯-এ বাধ্যতামূলক ছুটি নামে কোন ছুটি নেই। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এর প্রয়োগ ঘটে থাকে। শৃঙ্খলা ও আপীল বিধিমালা-১৯৮৫ এর ৫ (১) (এ) এর অধীনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হলে ১১ (১) উপবিধির অধীনে অসদাচরণ, ডিজারশন ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তের পরিবর্তে যথাযথ কর্তৃপক্ষ কোন কর্মচারীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিতে পারেন। এ ক্ষেত্রে উক্ত ছুটি বাধ্যতামূলক ভাবে ভোগ করতে হবে।


আরও জানুনঃ বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি ?


শৃঙ্খলা ও আপীল বিধিমালা-১৯৮৫ এর ১১ (১) উপবিধির অধীনে প্রাপ্য ছুটির ভিত্তিতে আদেশে বর্ণিত তারিখ থেকে ছুটিতে যাওয়ার লিখিত নির্দেশ দিতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ