জাতীয় বেতন স্কেল ২০০৯ বাংলাদেশ পুলিশ এবং জাতীয় বেতন স্কেল ২০০৯ বাংলাদেশ পুলিশ পিডিএফ
১) এই আদেশ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ (বাংলাদেশ পুলিশ) নামে অভিহিত হইবে। ২) এই আদেশ উপ-অনুচ্ছেদ (৩) এর বিধান সাপেক্ষে, ১ জুলাই, ২০০৯ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্যহইবে।
৩)
এই আদেশের অনুচ্ছেদ ৩ এ উলে-খিত জাতীয় বেতন স্কেলসমূহ ১ জুলাই, ২০০৯ তারিখে
নিম্নবর্ণিত শর্ত
সাপেক্ষে,
কার্যকর হইবে, যথা:ক) এই আদেশের অনুচ্ছেদ ৬ এর বিধান অনুযায়ী ১ জুলাই, ২০০৯
তারিখে বেতন নির্ধারণ হইবে এবং এই | নির্ধারিত বেতন ১ জুলাই, ২০০৯ হইতে প্রদান করা
হইবে। তবে, অন্যান্য সকল ভাতাদি ৩০ জুন, ২০০৯ তারিখে প্রাপ্য অংকে ৩০ জুন, ২০১০
পর্যন্ত প্রদান করা হইবে;
খ) জাতীয় বেতন স্কেল, ২০০৯ কার্যকর হইবার তারিখ
অর্থাৎ ১ জুলাই, ২০০৯ হইতে মহার্ঘ ভাতা অবলুপ্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং ১
জুলাই, ২০০৯ হইতে ইতোমধ্যে আহরিত মহার্ঘভাতা প্রাপ্য বকেয়ার সহিতসমন্বয় করিতে
হইবে;
গ)
১ জুলাই, ২০০৯ তারিখ হইতে যে সকল কর্মকর্তা/ কর্মচারী অবসরপ্রস্তুতিমূলক ছুটিতে
আছেন তাহারাঅবসরপ্রস্তুতিমূলক ছুটিতে থাকার সময়ে ৩০ জুন, ২০০৯ তারিখে আহরিত
মহার্ঘভাতা পাইতে থাকিবেন;
ব্যাখ্যা:
যে কর্মকর্তা/ কর্মচারী ১ জুলাই, ২০০৯ তারিখে অবসরপ্রস্তুতিমূলক ছুটিতে আছেন তিনি
দফা (গ) এর বর্ণনা মোতাবেক ৩০ জুন, ২০০৯ তারিখে যে হারে মহার্ঘভাতা পাইতেন; সেই
হারে উক্ত মহার্ঘভাতা অবসরপ্রস্তুতিমূলক ছুটি (এল পি আর) শেষ না হওয়া পর্যন্ত
প্রাপ্য হইবেন। এই আদেশ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ ব্যতীত প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত
সকল ব্যক্তি (কর্মকর্তা/ কর্মচারী)'র ক্ষেত্রে প্রযোজ্য হইবে,
যথা:ক)
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত জুডিশিয়াল কর্মকর্তাগণ;
খ)
যে সকল বেসামরিক কর্মকর্তা/ কর্মচারীকে প্রতিরক্ষা প্রাক্কলন হইতে বেতন প্রদান করা
হয় তাহারা ব্যতীত প্রতিরক্ষা সার্ভিসসমূহে নিয়োজিত ব্যক্তিগণ; গ) বাংলাদেশ
রাইফেলস্ এ নিয়োজিত ব্যক্তিগণ; 7) State-Owned Manufacturing Industries Workers
(Terms and Conditions of Service) Ordinance, 1985 (XXXIX of 1985) এ সংজ্ঞায়িত
‘Worker';
ঙ) শিক্ষানবিস অথবা প্রশিক্ষণার্থী হিসাবে
নিযুক্ত ব্যক্তিগণ;
এবং চ) চুক্তি অথবা খন্ডকালীন ভিত্তিতে নিযুক্ত
ব্যক্তিগণ।
জাতীয় বেতন স্কেল ২০০৯ বাংলাদেশ পুলিশ এবং জাতীয় বেতন স্কেল ২০০৯ বাংলাদেশ পুলিশ পিডিএফ
২।
সংজ্ঞা।
বিষয়
বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আদেশেক) বর্তমান বেতন স্কেল’ অর্থ চাকরি
(বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৫ এর অধীন জাতীয় বেতন স্কেল; খ) জাতীয় বেতন স্কেল,
২০০৯' অর্থ এই আদেশের অনুচ্ছেদ ৩ এ উল্লিখিতজাতীয় বেতন স্কেল; গ) মূল স্কেল’
‘সিলেকশন গ্রেড স্কেল’ ‘সিনিয়র স্কেল’ বা ‘উচ্চতর স্কেল (টাইম-স্কেল)' অর্থ
বর্তমান বেতন স্কেলে | যথাক্রমে, পদের মূল স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, সিনিয়র
স্কেল বা উচ্চতর স্কেল (টাইম-স্কেল)।
৩।
জাতীয় বেতন স্কেল, ২০০৯।| ১ জুলাই, ২০০৯ তারিখের অব্যবহিত পূর্বে বিদ্যমান
পদসমূহের বর্তমান বেতন স্কেল বিলুপ্ত হইবে এবং উক্ত তারিখ হইতে বর্তমান বেতন
স্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে নিম্নবর্ণিত অনুরূপ স্কেল (Corresponding Scale)
কার্যকর হইবে, যথা:
গ্রেড।
৪।
জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর প্রাপ্যতা।
৩০
জুন, ২০০৯ তারিখে কোন কর্মকর্তা/ কর্মচারী সংশ্লিষ্ট পদে যে মূল স্কেল, ব্যক্তিগত
স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, সিনিয়র স্কেল বা উচ্চতর স্কেল (টাইম-স্কেল)
পাইতেছিলেন, তিনি ১ জুলাই, ২০০৯ তারিখ হইতে অনুচ্ছেদ ৩ এ বর্ণিত তাঁহার সংশ্লিষ্ট
বর্তমান বেতন স্কেলের বিপরীতে প্রদর্শিত জাতীয় বেতন স্কেল, ২০০৯ প্রাপ্য হইবেন:
তবে
শর্ত থাকে যে, সরকার কর্তৃক সময় সময় জারিকৃত আদেশ অনুযায়ী যাহারা ১ জুলাই, ২০০৯
তারিখের পূর্ব পর্যন্ত উচ্চতর স্কেল (টাইম-স্কেল) পাইবার অধিকারী ছিলেন কিন্তু
সময়মত উহা প্রদান করা যায় নাই, তাহারা সংশ্লিষ্ট আদেশ অনুযায়ী এই আদেশের
অনুচ্ছেদ ৬ এর বিধান ও শর্ত সাপেক্ষে, উহা ভূতাপেক্ষভাবে প্রাপ্য হইবেন।
৫।
বর্তমান বেতনের সংজ্ঞা।
এই
আদেশে বর্তমান বেতন’ বলিতে - ক) ৩০ জুন, ২০০৯ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য মূল বেতন;
তৎসহ খ) সরকার কর্তৃক সময় সময় জারিকৃত আদেশাবলী অনুসারে কোন পদের বা কাজের সহিত
সম্পৃক্ত ব্যক্তিগত
বেতন
বা ব্যক্তিগত ভাতা ভিন্ন অন্যান্য ব্যক্তিগত বেতন (যদি থাকে)।
বেতন কী ? অনলাইনে বেতন নির্ধারণের প্রযোজনীয়তা ? কখন অনলাইনে বেতন নির্ধারণ প্রযোজন হয় ?
৬।
জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ বেতন নির্ধারণ। ১) যে কর্মকর্তা/ কর্মচারী বর্তমান বেতন
স্কেলে পদের মূল স্কেল, সিনিয়র স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, ব্যক্তিগত স্কেল
অথবা
উচ্চতর স্কেল (টাইম-স্কেল) পাইতেছিলেন, তাঁহার বেতন বর্তমান বেতন স্কেলের অনুরূপ
(Corresponding Scale) জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ অনুচ্ছেদ ৪ এর শর্তাধীনে এবং
নিম্নবর্ণিত পদ্ধতিতে নির্ধারিত হইবে,
যথা:ক)
বর্তমান বেতন স্কেল অর্থাৎ বিদ্যমান স্কেলের প্রারম্ভিক ধাপে বেতন আহরণকারী কোন
ব্যক্তির বেতন জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপেই
নির্ধারিত হইবে;
খ) যদি কোন কর্মকর্তা/ কর্মচারীর মূল বেতন,
বর্তমান বেতন স্কেলের সর্বনিম্ন ধাপের উচ্চতর হয়, তবে প্রথমতঃ উভয় ধাপের মধ্যকার
পার্থক্য নির্ণয় করিতে হইবে। অতঃপর উক্ত নির্ণীত অঙ্ক অনুরূপ স্কেলের (জাতীয়
বেতন স্কেল, ২০০৯) প্রারম্ভিক ধাপের সাথে যোগ করিতে হইবে। এই যোগফল যদি অনুরূপ
স্কেলের কোন ধাপের সমান হয়, তাহা হইলে ঐ ধাপেই বেতন নির্ধারণ করিতে হইবে। যদি
অনুরূপ স্কেলে উক্ত অঙ্কের সমান কোন ধাপ না থাকে, তাহা হইলে পরবর্তী উচ্চতর ধাপে
বেতন নির্ধারণ করিতে হইবে।
উদাহরণ
১:
৩০/০৬/২০০৯
তারিখে একজন কর্মচারী ৩০০০-১৫০ x ৭-৪০৫০ -ইবি- ১৭০ x ১১-৫৯২০ টাকার বর্তমান বেতন
স্কেলের প্রারম্ভিক ধাপে অর্থাৎ ৩০০০ টাকা মূল বেতন পাইতেন। এই ক্ষেত্রে
০১-০৭-২০০৯ তারিখে ঐ স্কেলের অনুরূপ স্কেল হিসাবে ৪৭০০-২৬৫ x ৭-৬৫৫৫ -ইবি-
২৯০x১১-৯৭৪৫ টাকার অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপ অর্থাৎ ৪৭০০/- টাকায় তাঁহার মূল
বেতন নির্ধারিত হইবে। উদাহরণ ২:
৩০-০৬-২০০৯
তারিখে একজন কর্মচারীর মূল বেতন বর্তমানে ৩১০০-১৭০ x ৭-৪২৯০ -ইবি- ১৯০ x ১১-৬৩৮০
টাকার স্কেলে ৪১২০/- টাকা। এই ক্ষেত্রে ১-৭-২০০৯ তারিখে ঐ স্কেলের অনুরূপ স্কেল
হিসাবে ৪৯০০-২৯০ x ৭-৬৯৩০ -ইবি- ৩২০ x ১১-১০৪৫০/- টাকার স্কেলে তাঁহার বেতন
নির্ধারিত হইবে ৬০৬০/টাকা।
ব্যাখ্যা:
বর্তমান স্কেলে প্রাপ্ত মূল বেতন হইতে একই স্কেলের প্রারম্ভিক ধাপের বেতন বিয়োগ
করিলে পার্থক্যের পরিমাণ হয় ৪১২০-৩১০০=১০২০ টাকা। অতএব, ঐ স্কেলের প্রারম্ভিক ধাপ
+ ১০২০ টাকা অর্থাৎ (৪৯০০+১০২০)= ৫৯২০ টাকায় বেতন নির্ধারিত হইবে। কিন্তু অনুরূপ
স্কেলে এইরূপ ধাপ না থাকায় পরবর্তী
উচ্চতর
ধাপে অর্থাৎ ৬০৬০/- টাকায় তাঁহার বেতন নির্ধারিত হইবে। গ) যে সকল কর্মকর্তার বেতন
জাতীয় বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী টাকা ৪০,০০০/- নির্ধারিত তাহাদের ক্ষেত্রে
দফা ৬ এর (ক) ও (খ) প্রযোজ্য হইবে না; ঘ) যদি কোন ব্যক্তির বর্তমান বেতন, জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর প্রারম্ভ তারিখে সর্বোচ্চ সীমার ঊর্ধ্বে হয়, তাহা হইলে সংশ্লিষ্ট জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর সর্বোচ্চসীমায় তাহার বেতন নির্ধারণ করিয়া বর্তমান বেতন এবং সংশ্লিষ্ট জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর সর্বোচ্চ বেতনের মধ্যে যে পার্থক্য থাকিবে, তাহা তাহাকে ব্যক্তিগত বেতন হিসাবে প্রদান করা হইবে;
ঙ) ১ জুলাই, ২০০৯ তারিখে যাঁহারা উচ্চতর বেতন স্কেলের পদে পদোন্নতি পাইবেন, তাঁহাদের বেতন প্রথমে নিম্নপদে নির্ধারণ করিয়া পদোন্নতিপ্রাপ্ত পদে প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্ধারণ করিতে হইবে;
চ) যে ব্যক্তি প্রেষণে কর্মরত আছেন, প্রেষণে কর্মরত না থাকিলে তাহার মূল অফিসে অথবা সঙ্গঠনে তিনি যে বেতন পাইবার অধিকারী হইতেন, সেই ভিত্তিতে তাহার বেতন নির্ধারিত হইবে;
ছ) যে ব্যক্তি ১ জুলাই, ২০০৯ তারিখে ছুটিতে ছিলেন, জাতীয় বেতন স্কেলে সেই ব্যক্তির বেতন, তাহার বর্তমান বেতনের ভিত্তিতে নির্ধারণ করিতে হইবে অথবা উক্ত তারিখে তিনি ছুটিতে না থাকিলে তাহার বর্তমান বেতন যাহা হইত, সেই ভিত্তিতে জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ তাহার বেতন নির্ধারণ করিতে হইবে, তবে জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ তাঁহার বেতন নির্ধারণের ফলে তিনি যে আর্থিক সুবিধা লাভ করিতেন তাহা তাঁহার ছুটির সময়ের জন্য প্রাপ্য হইবেন না;
জ) যে ব্যক্তি ১ জুলাই, ২০০৯ তারিখে সাময়িকভাবে বরখাস্ত ছিলেন, সেই ব্যক্তি পুনর্বহাল না হইলে এবং বাস্তবে কাজে যোগদান না করিলে তাহার বেতন জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ নির্ধারণ করা হইবে না। এইরূপ পুনর্বহালকৃত ব্যক্তির বেতন ৩০ জুন, ২০০৯ তারিখে প্রথমতঃ বর্তমান বেতন স্কেলে নির্ধারণ করা হইবে এবং অতঃপর ঐ নির্ধারিত বেতনের ভিত্তিতে তাঁহার বেতন জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হইবে;
ঝ) ১ জুলাই, ২০০৯ তারিখে যে ব্যক্তি অবসরপ্রস্তুতিমূলক ছুটিতে ছিলেন, শুধু পেনশন নির্ধারণের জন্য তাঁহার, বেতন দফা (ঞ) এর বিধান সাপেক্ষে, জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর সংশ্লিষ্ট স্কেলে নির্ধারণ করা হইবে। এইরূপ ক্ষেত্রে অবসরপ্রস্তুতিমূলক ছুটির সময়ে যদি তাহার বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ থাকে, তাহা হইলে উক্ত বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের জন্য তাঁহার বেতনের সহিত যুক্ত হইবে, তবে, তিনি অবসরপ্রস্তুতিমূলক ছুটির সময়ে উক্ত ছুটির বেতন বর্তমান বেতন স্কেলের ভিত্তিতে পাইতে থাকিবেন;
ঞ) ৩০ জুন, ২০০৯ তারিখে যে ব্যক্তির অবসরপ্রস্তুতি ছুটি শেষ হইবে এবং যিনি ১ জুলাই, ২০০৯ তারিখে অবসরে যাইবেন, তিনি ১ জুলাই, ২০০৯ তারিখে কার্যকর জাতীয় বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী বেতন নির্ধারণের সুবিধা প্রাপ্য হইবেন না। ২) জাতীয় বেতন স্কেল, ২০০৯ মোতাবেক সর্বনিম্ন বেতন বৃদ্ধি। জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর আওতায় বর্ণিত পদ্ধতিতে বেতন নির্ধারণের ফলে কোন কর্মকর্তা/ কর্মচারীর বেতন বৃদ্ধির পরিমাণ কোন অবস্থাতেই ২০০০/- টাকার নিম্নে হইবে না। এ ক্ষেত্রে বেতন নির্ধারণের পর কোন কর্মকর্তা/ কর্মচারীর বেতনবৃদ্ধির পরিমাণ যদি ২০০০/টাকার কম হয়, তবে, যে পরিমাণ অংক কম হইবে তাহা বার্ষিক বর্ধিত বেতনের হার অনুযায়ী সমন্বয় করিয়া (সমন্বয়ের প্রয়োজন না হইলে অবশিষ্টাংশ সরাসরি ব্যক্তিগত বেতন হিসাবে প্রদেয়) যদি কোন অংক অবশিষ্ট থাকে। তবে তাহা ব্যক্তিগত বেতন হিসাবে প্রদেয় হইবে এবং উক্ত ব্যক্তিগত বেতন তাহার পরবর্তী বার্ষিক বর্ধিত বেতনের সহিত সমন্বয় হইবে।
উদাহরণ:
১)
যদি দেখা যায় যে, ৪৫০০- ২৪০ x ৭-৬১৮০ -ইবি- ২৬৫ x ১১-৯০৯৫ টাকা বেতন স্কেলভুক্ত
একজন
কর্মচারীর বর্তমান পদ্ধতিতে বেতন নির্ধারণ করায় মোট বেতন বৃদ্ধি পায় ১৬৫০/- টাকা। সর্বনিম্ন ২০০০/টাকা বেতন বৃদ্ধির জন্য প্রথমে মূল বেতনের সহিত একটি বাৎসরিক বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) যোগ করিয়া (১৬৫০+২৪০ = ১৮৯০) অবশিষ্ট (২০০০ - ১৮৯০) = ১১০/-টাকা ব্যক্তিগত বেতন (পিপি) হিসাবে প্রদান করিতে হইবে। কোন কর্মকর্তা/ কর্মচারীর ন্যূনতম ২০০০/- টাকা বেতন বৃদ্ধির জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) এর সমপরিমাণ টাকার কম হইলে তাহা সংশ্লিষ্ট স্কেলে পিপি হিসাবে প্রাপ্য হইবে এবং এই পিপি পরবর্তী বার্ষিক বর্ধিত বেতনের সহিত সমন্বয় হইবে।
আইবাস++এ ভ্রমণ বিল সাবমিটের পদ্ধতি ২০২২
৩)
সিলেকশন গ্রেডে বেতন নির্ধারণ।- নিম্ন বর্ণিত পদ্ধতিতে সিলেকশন গ্রেডে বেতন
নিধারিত হইবে, যথাক) জাতীয় বেতন স্কেল, ২০০৯ বাস্তবায়নের প্রারম্ভ তারিখে অর্থাৎ
০১-৭-২০০৯ তারিখে কোন কর্মকর্তা/ কর্মচারী সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল প্রাপ্ত
হইলে ঐ তারিখে প্রথমে ৩০-৬-২০০৯ তারিখে প্রাপ্ত বেতন স্কেলের | ভিত্তিতে জাতীয়
বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী ১ জুলাই, ২০০৯ তারিখে করসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণ
করিবার পর নির্ধারিত বেতনের ভিত্তিতে প্রাপ্যতা অনুযায়ী ১ জুলাই, ২০০৯ তারিখে
সিলেকশন গ্রেড ও টাইম স্কেলে বেতন নির্ধারণ হইবে।
উদাহরণ:
৩০-৬-২০০৯ তারিখে একজন কর্মকর্তা/ কর্মচারীর বেতন স্কেল ৬৮০০-৩২৫ x ৭-৯০৭৫-ইবি-৩৬৫ x ১১১৩০৯০ টাকার করসপন্ডিং স্কেল ১-৭-২০০৯ তারিখে ১১০০০-৪৯০ x ৭-১৪৪৩০ -ইবি- ৫৪০ x ১১-২০৩৭০/টাকার স্কেলে বেতন নির্ধারিত হইবে। অতপর, নির্ধারিত বেতনের ভিত্তিতেই প্রাপ্যতা অনুযায়ী ১ জুলাই, ২০০৯ তারিখে সিলেকশন গ্রেড ও টাইমস্কেলে বেতন নির্ধারণ করিতে হইবে।
খ) জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ বেতন নির্ধারণকালে অর্থ বিভাগ
হইতে ইতোপূর্বে জারিকৃত ২৬-১২-১৯৮০ তারিখের MF(ID)-VI-(G)-26/ 80/ 1749, ৯-৭-২০০৮
তারিখের অম/ অবি(বাস্ত-৪)/ বিবিধ-১৬/০৭/১১৩, ১৪-৯-২০০৮ তারিখের অম/ অবি (বাস্ত-৪)/
বিবিধ-১৬-/০৭/১৫১এবং ১৫-৯-২০০৮ তারিখের অম/ অবি(বাস্ত-৪)/ বিবিধ-২৩(সমতা)/০৮/১৫২
সংখ্যক স্মারকসমূহের কার্যকারিতা ০১-৭-২০০৯ তারিখ হইতে রহিত হইয়াছে বলিয়া গণ্য
হইবে। তবে শর্ত থাকে যে, এই সকল স্মারকমূলে ইতোপূর্বে যাহারা যে আর্থিক সুবিধা
গ্রহণ করিয়াছেন তাহা ০১-১২-২০০৯ তারিখ হইতে আর প্রাপ্য হইবেন না; ৩১-১২-২০০৪
তারিখে আহরিত বেতনের করসপন্ডিং স্কেলের পরিবর্তে সরাসরি সিলেকশন গ্রেডে নির্ধারিত
বেতনধারী কর্মকর্তাগণের ক্ষেত্রে তারিখে ৩১-১২-২০০৪ তারিখে প্রাপ্ত বেতনের
ভিত্তিতে প্রথমে ০১-০১২০০৫ তারিখে করসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণ করিতে হইবে।
তৎপরে নির্ধারিত বেতনের উপর সিলেকশন গ্রেডে বেতন নির্ধারণ করা হইলে তাহারা যেইরূপ
সুবিধা প্রাপ্ত হইতেন, তাহার ভিত্তিতে ধারাবাহিকভাবে ৩০৬-২০০৯ তারিখ পর্যন্ত প্রাপ্ত
বেতন বিবেচনা করতঃ ১ জুলাই, ২০০৯ তারিখে তাহাদের বেতন নির্ধারণ করিতে হইবে;
যেমনঃ১) একজন কর্মকর্তার ৩১-১২-২০০৪ তারিখে বি.সি.এস ৬ষ্ঠ গ্রেড ভুক্ত ৭২০০-১০৮৪০
টাকা স্কেলে একজন কর্মকর্তার মূল বেতন ছিল ১০০৬০ টাকা। ঐ কর্মকর্তার ৩১-১২-২০০৪
তারিখে বেতন স্কেল ও মূল বেতনের পার্থক্য ছিল ১০০৬০-৭২০০=২৮৬০ টাকা। অর্থ বিভাগের
অম/ অবি(বাস্ত-৪)/ বিবিধ১৬/০৭/১৫১ তারিখ: ১৪-৯-২০০৮ এবং অম/ অবি (বাস্ত-৪)/
বিবিধ-১৬/০৭/১১৩ তারিখ: ৯-৭-২০০৮ স্মারকমূলে জাতীয় বেতন স্কেল ২০০৫ অনুযায়ী
৩১-১২-২০০৪ তারিখে প্রাপ্য বেতন স্কেলের করসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণ না করিয়া
১-১-২০০৫ তারিখে প্রাপ্ত সিলেকশন গ্রেডে সরাসরি বেতন নির্ধারণ করিবার ফলে তাহার
বেতন নির্ধারিত হয় ১৩৭৫০+২৮৬০=১৬৬১০ টাকা। কিন্তু উক্ত স্তরে কোন ধাপ না থাকার
কারণে পরবর্তী উচ্চতর ধাপে ১৭০৫০ টাকায় বেতন নির্ধারণ করা হয়। উল্লম্ব সাম্যতা
ফিরিয়ে আনার লক্ষ্যে (১) এ বর্ণিত বেতন নির্ধারণ পদ্ধতি সংশোধনক্রমে সর্ব প্রথম ঐ
কর্মকর্তার বেতন তাহার ৩১-১২-২০০৪ তারিখে আহরিত মূল বেতনের ভিত্তিতে করসপন্ডিং
জাতীয় বেতন স্কেল, ২০০৫ অনুযায়ী ১-১-২০০৫ তারিখে বেতন নির্ধারণ করিতে হইবে। এই
ক্ষেত্রে তাঁহার মূল বেতন পঁড়াইবে (১০০৬০-৭২০০) = ২৮৬০+১১০০০ = ১৩৮৬০ টাকা। উক্ত
স্তরে ধাপ না থাকার কারণে পরবর্তী উচ্চতর ধাপে ১৪৩২৫ টাকায় বেতন নির্ধারিত হইবে।
অতঃপর ১-১-২০০৫ তারিখে প্রাপ্য সিলেকশন গ্রেড ৫ম গ্রেডে ১৩৭৫০-১৯২৫০ প্রদান করা
হইলে তাহার বেতন দাঁড়াইবে ১৪৮৫০ টাকা। এই ভাবে ৩০-৬-২০০৯ তারিখ পর্যন্ত বেতন সংশোধন
করিয়া নির্ধারিত বেতনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী জুলাই, ২০০৯
তারিখে বেতন নির্ধারণ করিতে হইবে। তবে সংশোধিত বেতন নির্ধারণ প্রক্রিয়ায়
০১-১২-২০০৯ তারিখের পূর্ব পর্যন্ত উত্তোলিত অর্থ ফেরত প্রদান করিতে হইবে।
ঘ)
১৪-৯-২০০৮ তারিখের অম/ অবি (বাস্ত-৪)/ বিবিধ-১৬/০৭/১৫১ নং আদেশের প্রেক্ষিতে
১৫-৯-২০০৮ তারিখের অম/ অবি (বাস্ত-৪)/ বিবিধ-২৩(সমতা)/০৮/ ১৫২ নং স্মারক দ্বারা
যাহারা ইতো
পূর্বে কনিষ্ঠ কর্মকর্তার সহিত বেতন সমতাকরণ করিয়াছেন, তাহারা বেতন সমতা না করিলে যেইরূপ সুবিধা প্রাপ্য হইতেন; তাহা বিবেচনা করতঃ উপানুচ্ছেদ (৩) (ক) অনুযায়ী ১ জুলাই, ২০০৯ তারিখে তাহাদের বেতন নির্ধারণ করিতে হইবে। তবে, বেতন সমতাকরণের ফলে তাঁহারা যে আর্থিক সুবিধা গ্রহণ করিয়াছেন তাহা ১-১২-২০০৯ তারিখ হইতে আর প্রাপ্য হইবেন না। তবে উপ-অনুচ্ছেদ (৩)(গ)(১) এর কারণে কোন কর্মকর্তা বেতন সমতাকরণ করিয়া থাকিলে উক্ত কর্মকর্তার ক্ষেত্রেও উপ-অনুচ্ছেদ (৩)(গ)(২) এর পদ্ধতি অনুসরণপূর্বক বেতন নির্ধারণ করিতে হইবে। তবে সংশোধিত বেতন নির্ধারণ প্রক্রিয়ায় ০১-১২-২০০৯ তারিখের পূর্ব পর্যন্ত উত্তোলিত অর্থ ফেরত প্রদান করিতে হইবে না।
৪) অবসরভোগীদের পেনশন ও গ্র্যাচুইটি।- অবসরভোগী কর্মকর্তা/ কর্মচারীগণ নিম্নরূপ পেনশন ও গ্র্যাচুইটি প্রাপ্য হইবেন, যথাঢ়ক) পেনশন সমর্পণ ও গ্র্যাচুইটির বিদ্যমান হার অপরিবর্তিত থাকিবে;
খ) মাসিক নীট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ৬৫ বছর ঊর্ধ্ব কর্মকর্তা/ কর্মচারীর নীট পেনশনের পরিমাণ ৫০% বৃদ্ধি এবং অন্যান্যদের ক্ষেত্রে নীট পেনশনের পরিমাণ ৪০% বৃদ্ধি পাইবে। বেতন স্কেল, ২০০৯ কার্যকর হইবারতারিখ হইতে মহার্ঘভাতা (নীট পেনশনের ২০%) বিলুপ্ত হইবে।
গ) ১ জুলাই, ২০০৯ তারিখ হইতে কর্মরত কোন কর্মকর্তা/ কর্মচারী (স্বামী/ স্ত্রী) মৃত্যুবরণ করিলে উক্ত ব্যক্তির পরিবার, পারিবারিক পেনশনের প্রচলিত নিয়মাবলী অনুসরণ সাপেক্ষে, পেনশন, আনুতোষিক ও ভাতাদি প্রাপ্য হইবেন; বিদ্যমান ছুটির বিধান অনুযায়ী কোন কর্মকর্তা/ কর্মচারী ছুটি পাওনা সাপেক্ষে ১২ মাস পূর্ণ গড় বেতনে অবসরপ্রস্তুতিমূলক ছুটি ভোগের সুবিধা এবং ছুটি পাওনা সাপেক্ষে ছুটি নগদায়নের বিদ্যমান সুবিধাও ভোগ করিবেন।
৭। জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ উচ্চতর স্কেল (টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড স্কেলের প্রাপ্যতা।
১) জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর টাকা ৪১০০-৭৭৪০ (২০ নং গ্রেড) হইতে টাকা
৮০০০-১৬৫৪০/- (১০ নং গ্রেড) বেতন স্কেল বিশিষ্ট পদের আওতাভুক্ত নন-গেজেটেড সরকারি
কর্মচারীগণ একই অথবা সমপর্যায়ের পরস্পর বদলিযোগ্য পদে ৮, ১২ ও ১৫ বৎসর চাকরি
পূর্তি এবং চাকরির সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে ও এতদসংক্রান্ত প্রচলিত শর্তাদি
পূরণ সাপেক্ষে, যথাক্রমে ১ম, ২য় ও ৩য় পরবর্তী উচ্চতর বেতন স্কেলে, উচ্চতর স্কেল
(টাইম-স্কেল) হিসাবে প্রাপ্য হইবেন: তবে শর্ত থাকে যে, একই কর্মচারী পদোন্নতি
ব্যতীত সমগ্র চাকরি জীবনে ৩টির অধিক টাইমস্কেল প্রাপ্য হইবেন
সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২২
আরও শর্ত থাকে যে, সিলেকশন গ্রেড স্কেল এবং
উচ্চতর স্কেল (টাইমস্কেল) যুগপৎভাবে প্রদান সংক্রান্ত অর্থ বিভাগ, অর্থ
মন্ত্রণালয়ের ১০-১১-১৯৯৭ তারিখের অম/ অবি (বাস্ত-৩)/ টাইমস্কেল-৩/৯৬ (অংশ)/৭২
(২০০) নং স্মারকে বর্ণিত ব্যাখ্যা বলবৎ থাকিবে। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাগণ
তাঁহাদের একই অথবা সমপর্যায়ের সমস্কেলে পরস্পর বদলিযোগ্য পদে ৮ ও ১২ বৎসর চাকরি
পূর্তির পর এবং তাহাদের চাকরির সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে এতদসংক্রান্ত প্রচলিত
শর্তাদি পূরণ সাপেক্ষে ১ম ও ২য় পরবর্তী উচ্চতর বেতন স্কেলে, উচ্চতর স্কেল
(টাইমস্কেল) হিসাবে প্রদেয় হইবেন।
তবে,
১ জুলাই, ২০০৯ তারিখের পূর্বের চাকরির মেয়াদ শুধুমাত্র বেতন নির্ধারণীর ক্ষেত্রে
প্রযোজ্য হইবে এবং এই বাবদ কোন বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হইবেন না। এক্ষেত্রে
স্কেলের সর্বোচ্চ সীমায় পৌছার ১ বৎসর পর পরবর্তী স্কেলে টাইমস্কেল প্রদানের
বর্তমান প্রচলিত বিধান রহিত হইবে। শর্ত থাকে যে, পদোন্নতি ব্যতিরেকে কোন কর্মকর্তা
একই পদে সমগ্র চাকরি জীবনে ২টির অধিক উচ্চতর স্কেল (টাইম-স্কেল) প্রাপ্য হইবেন না;
প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ নিজ বেতন স্কেলের সর্বোচচ সীমায় পৌছাইবার ১ বৎসর পর
তাহাদের চাকরির সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে এবং এতদসংক্রান্ত প্রচলিত শর্তাদি
পূরণ সাপেক্ষে, তাঁহাদের পদের বেতন স্কেলের পরবর্তী স্কেলটি উচ্চতর স্কেল
(টাইম-স্কেল) হিসাবে প্রাপ্য হইবেন এবং পদোন্নতি ব্যতিরেকে, একই পদে সমগ্র চাকরি
জীবনে তাঁহারা ১টির অধিক উচ্চতর স্কেল (টাইম-স্কেল) প্রাপ্য হইবেন না। এইরূপ
উচ্চতর স্কেল (টাইমস্কেল) জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর ৪র্থ স্কেলের ঊর্ধ্বে কোন
কর্মকর্তা প্রাপ্য হইবেন না।
তবে
শর্ত থাকে যে, প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ, যাঁহারা জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর
বেতন স্কেল টাকা ১১০০০-২০৩৭০/-(৯ নং গ্রেড), টাকা ১২০০০-২১৬০০/- (৮ নং গ্রেড) এবং
টাকা ১৫০০০-২৬২০০/-(৭ নং গ্রেড) এর অন্তর্ভুক্ত, তাঁহারা স্ব স্ব বেতন স্কেলের
সর্বোচ্চ সীমায় পৌছার ১ বৎসর পর জাতীয় বেতন স্কেল ২০০৯-এ টাকা ১৮৫০০-২৯৭০০/-,
উচ্চতর স্কেল (টাইম-স্কেল) হিসাবে প্রাপ্য হইবেন এবং টাকা ১২০০০-২১৬০০/- এবং
১৫০০০-২৬২০০/- বেতন স্কেলে পদোন্নতিপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ পদোন্নতি না
পাইলে, যেই তারিখে টাকা ১১০০০-২০৩৭০/- অথবা টাকা ১২০০০-২১৬০০/- স্কেলের সর্বোচ্চ
সীমা পৌছাইতেন, যাহাই পূর্বে ঘটে, সেই তারিখের ১ বৎসর পর উচ্চতর স্কেল
(টাইম-স্কেল) টাকা ১৮৫০০-২৯৭০০/- প্রাপ্য হইবেন। উপ-অনুচ্ছেদ (৩) এর শর্তাংশে
বর্ণিত স্কেলসমূহ ব্যতীত জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর অধীনে প্রথম শ্রেণীর
অন্যান্য
কর্মকর্তাগণকে এই অনুচ্ছেদে বর্ণিত বিধানাবলী অনুযায়ী পরবর্তী উচ্চতর স্কেল
(টাইম-স্কেল) প্রদেয় হইবে। ৫) ১ম শ্রেণীর ৯ম গ্রেডভুক্ত যে সকল পদে পদোন্নতির কোন
বিধান নাই এবং ব্লক পদ হিসাবে ঘােষিত, সেই সকল ৯ম গ্রেডের ব্লক পদে ৪ বছর চাকরি
পূর্তিতে ১০০% সিলেকশন গ্রেড এবং ১ম শ্রেণীর পদে ১০ ও ১৫ বছর চাকরি পূর্তিতে
চাকরির সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে এতদ্সংক্রান্ত প্রচলিত শর্তাদি পূরণ সাপেক্ষে
১ম ও ২য় পরবর্তী উচ্চতর বেতন স্কেলে, উচ্চতর স্কেল (টাইমস্কেল) হিসাবে প্রদেয়
হইবে। তবে, শুধুমাত্র বেতন নির্ধারণী সুবিধা ব্যতীত ১ জুলাই, ২০০৯ তারিখের পূর্বের
কোন বকেয়া প্রাপ্য হইবে না। শর্ত থাকে যে, সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত
পদটি ব্লক পদ হিসাবে ঘােষিত হইতে হইবে। আরও শর্ত থাকে যে, এই ক্ষেত্রে বেতন
স্কেলের সর্বোচ্চ সীমায় পৌছার ১ বছর পর পরবর্তী উচ্চতর স্কেলে (টাইম-স্কেল)
প্রদানের বর্তমান প্রচলিত বিধান রহিত হইবে। যে সকল ক্যাডারে ৪র্থ গ্রেডের পদোন্নতিযোগ্য
পদ নাই সে সকল ক্যাডারের কর্মকর্তা ৫ম গ্রেডে সিলেকশন গ্রেড পদে ১০ বছর অথবা
উপ-সচিব বা সমস্কেলের ক্যাডার পদসহ ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে বা যে সকল
ক্যাডারে ৪র্থ গ্রেডের পদোন্নতিযোগ্য পদ থাকা সত্ত্বেও নিজ ক্যাডারের ৪র্থ গ্রেডে
পদোন্নতি (লাইন প্রমোশন) ব্যতিরেকে ৫ম গ্রেডে উপসচিব বা সমস্কেলের ক্যাডার পদে
পদোন্নতিপ্রাপ্ত হইয়াছেন সেই সকল কর্মকর্তা ৫ম গ্রেডে সিলেকশন গ্রেড এবং উপসচিব
পদসহ সাকুল্যে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে ৪র্থ গ্রেডে টাকা
২৫৭৫০৩৩৭৫০/-টাইমস্কেল প্রাপ্য হইবেন। এই ক্ষেত্রে শুধুমাত্র বেতন নির্ধারণী
সুবিধা ব্যতীত ১-৭-২০০৯ তারিখের পূর্বের কোন বকেয়া প্রাপ্য হইবেন না। তবে শর্ত
থাকে যে, যে কোন ক্যাডার কর্মকর্তা পদোন্নতি ব্যতিরেকে একই পদে একটির বেশি
টাইম-স্কেল সুবিধা প্রাপ্য হইবেন না। ৭) ক্যাডার ও নন-ক্যাডার নির্বিশেষে ৯ম
গ্রেডভুক্ত সকল ১ম শ্রেণীর কর্মকর্তাকে ৪ বৎসর চাকরি পূর্তি, সন্তোষজনক চাকরির
রেকর্ড ও জ্যেষ্ঠতার ভিত্তিতে এতদসংক্রান্ত প্রচলিত শর্তাদি পূরণ সাপেক্ষে, ৭ম
গ্রেডের স্কেলে ৫০% সিলেকশন গ্রেড প্রদানের পরিবর্তে জাতীয় বেতন স্কেল, ২০০৯
অনুযায়ী ১ জুলাই, ২০০৯ হইতে ১০০% সিলেকশন গ্রেড প্রদেয় হইবে। ৮) বিসিএস
ক্যাডারসমূহের কর্মকর্তাদের জন্য বেতন স্কেল, ২০০৫ এর ৬ষ্ঠ গ্রেডভুক্ত স্কেলের
বিপরীতে ১ম শ্রেণীর পদে ১০ বছর চাকরি পূর্তিতে ৫ম গ্রেডে সিলেকশন গ্রেড প্রদানের
যে বিধান রহিয়াছে, তাহা একই নীতিমালার | ভিত্তিতে ৬ষ্ঠ গ্রেডভুক্ত নন-ক্যাডার
কর্মকর্তাগণকে ১ জুলাই, ২০০৯ তারিখ থেকে ১০০% প্রদেয় হইবে। ৯) সকল ২য় শ্রেণীর
কর্মকর্তা ৪ বৎসর চাকরি পূর্তি, সন্তোষজনক চাকরির রেকর্ড ও জ্যেষ্ঠতার ভিত্তিতে
এতদসংক্রান্ত
প্রচলিত
শর্তাদি পূরণ সাপেক্ষে, পরবর্তী উচ্চতর স্কেলে ৫০% সিলেকশন গ্রেড প্রদানের
পরিবর্তে জাতীয় বেতনস্কেল, ২০০৯ অনুযায়ী ১ জুলাই, ২০০৯ থেকে ১০০% সিলেকশন গ্রেড
প্রদেয় হইবে। ১০) জাতীয় বেতন স্কেল, ২০০৯ কার্যকর হওয়ার পর প্রযোজ্য ক্ষেত্রে
ন্যূনতম বেতন নির্ধারণের সুবিধা পূর্বের শর্তাধীনে
বলবৎ
থাকিবে।
৮।
বেতন নির্ধারণের পর বেতনবৃদ্ধি (Increment)।১) জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর যে
স্তরে ‘ইবি’ বলিয়া উল্লিখিত দক্ষতাসীমা দেখানাে হইয়াছে, সেই স্তর অতিক্রম
করিবার
জন্য যে সকল বিধান প্রচলিত রহিয়াছে, সেই সকল বিধান অনুসারে উহা অতিক্রমের এবং
বেতনবৃদ্ধি মঞ্জুরি অথবা আহরণের জন্য উক্তরূপ বিধানাবলী যথাযথভাবে অনুসরণ করিতে
হইবে। অনুচ্ছেদ ৬ এর বিধান অনুযায়ী বেতন নির্ধারণের পর বর্তমান বেতন স্কেলে বেতন
বৃদ্ধির তারিখেই জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর প্রথম বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ
হইবে। যে সকল ব্যক্তি ১ জুলাই, ২০০৯ তারিখের পরে পদোন্নতি বা নিয়োগপ্রাপ্ত
হইয়াছেন, সেই সকল ব্যক্তি পদোন্নতি বা নিয়োগের তারিখ হইতে ১ বৎসর চাকরি পূর্তিতে
পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধি প্রাপ্য হইবেন। তবে শর্ত থাকে যে, সমস্কেলে
পদোন্নতিতে বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির তারিখের কোন পরিবর্তন হইবে।
জ্যেষ্ঠ কর্মচারী ও কনিষ্ঠ কর্মচারীদের মধ্যে বেতন সমতাকরণ আদেশ ?
২) যাহার বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ ১ জুলাই,
২০০৯, সেই ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল, ২০০৯-এ প্রদত্ত বিধান মোতাবেক প্রথমে বেতন
নির্ধারণ করিয়া সে তারিখে বার্ষিক বেতন বৃদ্ধি প্রদেয় হইবে। ৩) জাতীয় বেতন
স্কেল, ২০০৯ জারির পর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখের কারণে সমপদে একই গ্রেডেশন
তালিকাভুক্ত
জ্যেষ্ঠ
ও কনিষ্ঠের মধ্যে বেতন বৈষম্য হইলে জ্যেষ্ঠের বেতন বৃদ্ধির তারিখ কনিষ্ঠের বেতন
বৃদ্ধির তারিখে আনয়ন করিয়া সমতা করিতে হইবে।
৯।
প্রথম নিয়োগ প্রাপ্তিতে বেতন।
১)
১ জুলাই, ২০০৯ তারিখে অথবা উহার পরে নিয়োগপ্রাপ্ত কোন কর্মকর্তা/ কর্মচারীকে, বদলি
বা পদোন্নতি ব্যতিরেকে, নিয়োগকৃত পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ নির্ধারিত
স্কেলে ন্যূনতম বেতন উপ-অনুচ্ছেদ (৩) বর্ণিত শর্ত সাপেক্ষে, প্রদান করা হইবে এবং
প্রথম নিয়োগের পদটি যদি জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর টাকা ১১০০০-২০৩৭০/- (৯ম গ্রেড)
বা তদূর্ধ্ব স্কেলের হয়, তাহা হইলে
ক) একজন এম.বি.বি.এস ডিগ্রীধারী বা ব্যাচেলর অব আকির্টেকচার বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বা সরকার কর্তৃক স্বীকৃত সমপর্যায়ের ডিগ্রীধারীকে ১টি অগ্রিম বেতনবৃদ্ধি প্রদান করা হইবে, যদি ঐরূপ ডিগ্রী সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্ধারিত থাকে;
খ) যে সকল ব্যক্তির ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যায় ডিগ্রী বা মাস্টার্স ডিগ্রীসহ সরকার কর্তৃক এতদুদ্দ্যেশ্যে স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান (ইনস্টিটিউট) হইতে ফিজিক্যাল প্ল্যানিং এ ডিগ্রী রহিয়াছে, অথবা আইন বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রী রহিয়াছে এবং যদি এরূপ ডিগ্রী সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্ধারিত থাকে, সেই সকল ব্যক্তিকে ২টি অগ্রিম বেতনবৃদ্ধি প্রদান করা হইবে;
গ) কোন ব্যক্তি যদি কোন চিকিৎসা অনুষদের
লাইসেন্সধারী হন এবং যদি ঐ লাইসেন্স তাঁহার পদের জন্য ন্যূনতমশিক্ষাগত যোগ্যতা
হিসাবে নির্ধারিত থাকে, তাহা হইলে ঐ ব্যক্তি নিয়োগ লাভের সময় ১টি অগ্রিম
বেতনবৃদ্ধি পাইবেন।
ঘ) উক্ত অগ্রিম বেতন বৃদ্ধি কেবলমাত্র চাকরিতে ১ম নিয়োগ লাভের সময় প্রাপ্য হইবে এবং ইহা পরবর্তী অন্য কোন ক্ষেত্রে পদোন্নতি/ সিলেকশন গ্রেড/ টাইমস্কেল প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। ৩) ১ জুলাই, ২০০৯ তারিখে প্রথম নিয়োগপ্রাপ্ত কোন কর্মকর্তা/ কর্মচারীর বেতন প্রথমে জাতীয় বেতন স্কেল, ২০০৯ | এর সংশ্লিষ্ট স্কেলের ন্যূনতম ধাপে এবং এই অনুচেছদের বিধান মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে উহার সহিত অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করিয়া নির্ধারণ করিতে হইবে।
৪)
এই অনুচ্ছেদে উল্লিখিত অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা শুধুমাত্র প্রথম নিয়োগের
ক্ষেত্রেই প্রযোজ্য হইবে।
সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল কি ? পে স্কেল ২০০৯ অনুযায়ী সিলেকশন গ্রেডে বেতন নির্ধারণ এবং সিলেকশন গ্রেডের প্রজ্ঞাপন
১০। পদের পূর্ণ বেতন প্রাপ্তির শর্তাবলী।
১) কোন ব্যক্তি কোন উচ্চতর পদে ও বেতন স্কেলে
পদোন্নতি পাইলে ঐ পদে পূর্ণ বেতন পাওয়ার জন্য তাঁহাকে নিরে | সারণিতে উল্লিখিত
চাকরির মেয়াদ পূর্ণ করিতে হইবে,
![]() |
| জাতীয় বেতন স্কেল ২০০৯ বাংলাদেশ পুলিশ পিডিএফ |
১১।
ভাতাদির প্রাপ্যতা।
১)
জাতীয় বেতন স্কেল, ২০০৯ কার্যকর হওয়ার তারিখ অর্থাৎ ১ জুলাই, ২০০৯ হইতে
মহার্ঘভাতা অবলুপ্ত হইয়াছে | বলিয়া গণ্য হইবে এবং ১ জুলাই, ২০০৯ হইতে ইতোমধ্যে
আহরিত মহার্ঘভাতা প্রাপ্য বকেয়ার সহিত সমন্বয় করিতে হইবে।
২) ১ জুলাই, ২০১০ তারিখ হইতে প্রযোজ্য ক্ষেত্রে
বর্ধিত হারে বা ক্ষেত্রমত টাকার অংকে ভাতাদি প্রদেয় হইবে। ৩) ১ জানুয়ারী ২০০৫
হইতে ৩০ জুন ২০০৯ পর্যন্ত সরকারের সুনির্দিষ্ট আদেশ বলে মহার্ঘভাতা ব্যতীত যে সকল
ভাতা মঞ্জুর করা হইয়াছে সেই সকল ভাতা জাতীয় বেতন স্কেল, ২০০৯ প্রবর্তনের পরেও ৩০
জুন ২০০৯ তারিখে আহরিত বা প্রাপ্য অঙ্কেই ৩০ জুন ২০১০ তারিখ পর্যন্ত প্রদেয় হইবে।
৪)
১ জুলাই, ২০০৯ তারিখ হইতে ৩০ জুন ২০১০ পর্যন্ত সময়কালে নব নিয়োগপ্রাপ্তগণ জাতীয়
বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী প্রাপ্য বেতন আহরণ করিবেন এবং অন্যান্য সকল ভাতাদি ৩০
জুন ২০০৯ তারিখে নিয়োগ হইলে যে হারে
ভাতাদি
প্রাপ্ত হইতেন সেই হারে ৩০ জুন, ২০১০ তারিখ পর্যন্ত আহরণ করিবেন।
৫) অনুচ্ছেদ ৬ (১) (ঘ) এ উল্লিখিত ব্যক্তিগত বেতন ব্যতীত অন্যান্য ব্যক্তিগত বেতন, ব্যক্তিগত ভাতা, অস্থায়ী ব্যক্তিগত ভাতা এবং অন্যান্য সকল অতিরিক্ত আর্থিক সুবিধাদি, উহা যে নামেই অভিহিত হউক না কেন, জাতীয় বেতন স্কেল, ২০০৯ বলবৎ হওয়ার তারিখ হইতে রহিত হইবে।
৬) ১ জুলাই, ২০১০
তারিখ হইতে নিম্নবর্ণিত পদধারীগণ তাঁহাদের পদের বিপরীত পার্শ্বে উৎল্লখিত হারে
নিম্নবর্ণিত ভাতাসমূহ প্রাপ্য হইবেন, যথা:
২)
একজন পুলিশ কর্মকর্তা (পরিদর্শক এবং তদূর্ধ্ব) যখন কোন সাধারণ পোশাকধারী শাখায়
(ডি,এস,বি এবং এস,বি/ সি,আই,ডি) নিযুক্ত হন তখন তিনি
ক)
সচরাচর প্রাপ্য কিট ভাতা (kit allowance) যাহা পোশাকধারী শাখায় তাহার সমপর্যায়ের
সহকর্মী পাইয়া থাকেন তাহা প্রাপ্য হইবেন; এবং
খ)
পোশাকধারী শাখায় তাহার সমপর্যায়ের কর্মকর্তার প্রাপ্য নবায়ন পোশাক ভাতার অর্ধেক
তিনি প্রাপ্য হইবেন। তবে যদি বৎসরের যে কোন সময় সাধারণ পোশাক শাখা হইতে পোশাকধারী
শাখায় বদলি হন তাহা হইলে পোশাকধারী শাখায় প্রাপ্য নবায়ন ভাতা ও সাধারণ ভাতা ও
সাধারণ পোশাকে উত্তোলিত ভাতার পার্থক্যটুকু প্রাপ্য হইবেন।
![]() |
| পে স্কেল ২০০৯ বাংলাদেশ পুলিশ |
১২। বাড়ি ভাড়া ভাতা (কনস্টেবলদের জন্য) :
১) চাকরি (বেতন
ও ভাতাদি) আদেশ, ২০০৫
এর
১২নং
অনুচ্ছেদে উল্লিখিত হারে
ও শর্তাধীনে কনস্টেবলগণ ৩০জুন, ২০০৯ তারিখে
আহরিত
বা
প্রাপ্য অঙ্কে
৩০
জুন
২০১০
তারিখ
পর্যন্ত বাড়ি
ভাড়া
ভাতা
পাইবেন।
২) যে সকল
বিবাহিত কনস্টেবলকে বিবাহিত বাসস্থান বরাদ্দ
করা
হয়
নাই
এবং
ব্যারাকেও অবস্থান করেন
না,
তাহারা
| ১ জুলাই, ২০১০ তারিখে
নিম্ন
সারণিতে উল্লিখিত হারে
মাসিক
বাড়ি
ভাড়া
ভাতা
প্রাপ্য হইবেন,
যথা:
![]() |
| জাতীয় বেতন স্কেল ২০০৯ বাংলাদেশ পুলিশ বাড়ি ভাড়া |
(৩)
অবিবাহিত কনস্টেবল তাঁহাদের মূল বেতনের ২০% হারে ৩০ জুন, ২০০৯ তারিখে প্রাপ্য
অংকের ভিত্তিতে ৩০-৬-২০১০ তারিখ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হইবেন।
১৩।
কনস্টেবলগণ ব্যতীত অন্যান্যদের জন্য বাড়ি ভাড়া ভাতা।১) কনস্টেবল ব্যতীত সকল
কর্মকর্তা বা কর্মচারী, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০০৫ এর বিধান মােতাবেক ৩০
জুন
২০০৯ তারিখে আহরিত বা প্রাপ্য অংকে ৩০ জুন ২০১০ তারিখ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা
পাইবেন। তবে, ১ জুলাই, ২০০৯ হইতে ৩০ জুন, ২০১০ এর মধ্যে প্রাপ্ত বার্ষিক ইনক্রিমেন্টে
যোগ হইলেও জাতীয় বেতন স্কেল ২০০৯ প্রবর্তন না হইলে যে হারে বাড়িভাড়া ভাতা
প্রাপ্য হইতেন একই হারে ৩০ জুন, ২০১০ পর্যন্ত প্রাপ্য হইবেন।
২) যে সকল কর্মকর্তা/ কর্মচারী সরকারি বাসস্থানে বসবাস করিতেছেন, তাঁহারা উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হইবেন না।
৩)
যে সকল কর্মকর্তা/ কর্মচারী সরকারি বাসস্থানে বসবাস করেন, তাঁহাদের মাসিক বেতন বিল
হইতে ৩০ জুন, ২০০৯ তারিখে যে হারে কর্তন করা হইত সেই হারে ৩০ জুন, ২০১০ পর্যন্ত
এবং ১ জুলাই, ২০১০ তারিখ হইতে নিম্নবর্ণিত হারে মাসিক বাড়িভাড়া কর্তনপূর্বক
সরকারকে প্রদান করিতে হইবে, যথা:ক) যদি তিনি ১ জুলাই, ২০০৯ তারিখ হইতে বিশেষ বেতন
টাকা ৪০০০০ (নির্ধারিত) এবং জাতীয় বেতন স্কেল,২০০৯ এর ১নং হইতে ১২ নং স্কেল {টাকা
৪০০০০ (নির্ধারিত) হইতে টাকা ৫৯০০-১৩১২৫} এর আওতাভুক্ত হন, তাহার ক্ষেত্রে প্রাপ্য
মূল বেতনের অর্থাৎ অনুচ্ছেদ ৩ এর উপ-অনুচ্ছেদ (১) মোতাবেক প্রাপ্য বেতনের ৭.৫%; খ)
যদি তিনি জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর ১৩নং হইতে ১৭নং স্কেল (টাকা ৫৫০০-১২০৯৫ এবং
টাকা ৪৫০০-৯০৯৫) এর আওতাভুক্ত হন, তাহার ক্ষেত্রে প্রাপ্য মূল বেতনের অর্থাৎ
অনুচ্ছেদ ৩ এর উপ-অনুচ্ছেদ
(১)
মোতাবেক প্রাপ্য বেতনের ৫%; গ) যদি তিনি জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর ১৮নং স্কেল
টাকা ৪৪০০-৮৫৮০/- হইতে ২০নং স্কেল (টাকা ৪১০০-৭৭৪০) এর আওতাভুক্ত হন, এবং সেই সকল
কর্মচারী সরকারি বাসায় বসবাস করিলে তাহার ক্ষেত্রে সরকারকে কোন বাড়িভাড়া প্রদান
(কর্তন) করিতে হইবে না; তবে তিনি কোন বাড়ীভাড়া ভাতাও প্রাপ্য হইবেন না।
ঘ)
যে কর্মকর্তা/ কর্মচারী সরকারি বিধি অনুযায়ী, ভাড়াবিহীন বাসস্থানে থাকার অধিকারী,
তাঁহাকে সরকার কর্তৃকপ্রদত্ত বাসস্থানের জন্য কোন বাড়িভাড়া প্রদান করিতে হইবে
না; তবে তিনি বাড়ীভাড়া ভাতাও প্রাপ্য হইবেন না।
ঙ)
কোন কর্মকর্তা/ কর্মচারী সরকারি বিধি মোতাবেক যে শ্রেণীর বাড়ি পাইবার অধিকারী,
তদপেক্ষা উচ্চতর শ্রেণী কিংবা নিম্নতর শ্রেণীর কোন বাড়ি বরাদ্দ করা হইলে তাহাকে
উচ্চতর শ্রেণীর বাড়ির জন্য উক্ত শ্রেণীর বাড়ি বরাদ্দ পাওয়ার অধিকারী ব্যক্তি
কর্তৃক প্রদেয় সর্বনিম্ন ভাড়া এবং নিম্নতর শ্রেণীর বাড়ির জন্য উক্ত শ্রেণীর
বাড়ির বরাদ্দ পাওয়ার অধিকারী ব্যক্তি কর্তৃক প্রদেয় সর্বোচ্চ ভাড়া প্রদান
করিতে হইবে।
৪)
যদি স্বামী ও স্ত্রী উভয়েই কোন সরকারি বা স্ব-শাসিত সংস্থা, ব্যাংক বা অর্থলগ্নী
প্রতিষ্ঠানের চাকরিজীবী হন এবং
তাহারা
একত্রে সরকারি বাসস্থানে বসবাস করেন, তাহা হইলে তাহাদের মধ্যে যাহার নামে বাসস্থান
বরাদ্দ রহিয়াছে, তাঁহার বেতন বিল হইতে বাড়ি ভাড়া নির্ধারিত হারে কর্তন করা হইবে
এবং তিনি কোন বাড়িভাড়া ভাতা প্রাপ্য হইবেন না; অপরজন (স্বামী বা স্ত্রী) ৩০ জুন,
২০০৯ তারিখে আহরিত বা প্রাপ্য হারে পূর্ববৎ বাড়িভাড়া ভাতা প্রাপ্য হইবেন।
৫) যে সকল কর্মকর্তা/ কর্মচারীর নিজ নামে অথবা
তাহার উপর নির্ভরশীল কাহারও নামে এক বা একাধিক বাড়ি আছে, তাহার ক্ষেত্রে সরকার
কর্তৃক সময় সময় বাসস্থান বরাদ্দ সম্পর্কে জারিকৃত আদেশ বলবৎ থাকিবে।
ব্যাখ্যা।-
যদি জনস্বাগ্নের্থ সংশ্লিষ্ট অফিস কর্তৃক কাহাকেও কর্মস্থলে অথবা তৎসন্নিকটেসহ
মেস, হােস্টেল, রেস্ট হাউস, ডরমেটরি বা ডাকবাংলাে কিংবা প্রয়োজনের তাগিদে বাসস্থান
হিসাবে ব্যবহৃত আবাসন যাহা সত্যিকারের বাসস্থান নহে (improvised accomodation),
(যেমন- গ্যাং, কুঁড়েঘর, গুদামঘর, মালগাড়ির বগি, কোন স্টিমার বা লথের বার্থ
বাসস্থানের সংস্থান) এ একক সীট কিংবা একক কক্ষের বরাদ্দ, এই অনুচ্ছেদের উদ্দেশ্যে
সরকার কর্তৃক বাসস্থান বরাদ্দ হিসাবে গণ্য হইবে না এবং এই সকল ক্ষেত্রে এই
অনুচ্ছেদের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি বাড়ি ভাড়া ভাতা পাইবার অধিকারী হইবেন; তবে
উক্ত একক সীট বা একক কক্ষ কিংবা Improvised accomodation এর জন্য যদি নির্ধারিত
ভাড়া ও অন্যান্য আর্থিক দায় থাকে তাঁহাকে তাহা প্রদান করিতে হইবে। ৬) এই
অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কর্মকর্তা ও কর্মচারীগণ ১ জুলাই, ২০০৯
তারিখ হইতে নিম্ন-সারণিতে উল্লিখিত হারে মাসিক বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হইবেন,
![]() |
| পে স্কেল ২০০৯ পুলিশের বাড়ি ভাড়া |
(৭)
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/ প্রবি-৪/ বাড়ি ভাড়া-১/ ২০০৩/
২৬৩ তারিখ: ১-১১-২০০৩ খ্রিঃ মোতাবেক ঢাকায় বদলিজনিত কারণে দ্বিগুণ হারে বাড়ি
ভাড়া ভাতা প্রদানের পদ্ধতি ১ ডিসেম্বর, ২০০৯ তারিখ হইতে বাতিল হইবে।
১৪।
চিকিৎসা ভাতা। ১) চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সুবিধাদি যাহা সরকার কর্তৃক সময়
সময় জারিকৃত আদেশের মাধ্যমে প্রদান করা হইয়াছে
তাহা
যথারীতি বলবৎ থাকিবে এবং সকল কর্মকর্তা/ কর্মচারী মাসিক ৭০০/-(সাতশত) টাকা হারে
চিকিৎসা ভাতা প্রাপ্য হইবেন।
২)
৬৫ বৎসর ঊর্ধ্ব পেনশনারদের চিকিৎসা ভাতা মাসিক ১০০০/- টাকা এবং অন্যান্য
পেনশনারদের ক্ষেত্রে মাসিকচিকিৎসা ভাতা ৭০০/- টাকা হইবে।
১৫।
যাতায়াত ভাতা।
১)
জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর ১১ নং হইতে ২০ নং স্কেলেভুক্ত (টাকা ৬৪০০-১৪২৫৫ হইতে
টাকা ৪১০০
৭৭৪০
পর্যন্ত) কর্মচারীর ক্ষেত্রে ৬ টি সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ ও টঙ্গী পৌরসভা
এলাকায় কর্মস্থল হইলে তিনি ৩০ জুন, ২০০৯ তারিখে তাহার আহরিত বা প্রাপ্য অঙ্কে ৩০
জুন, ২০১০ পর্যন্ত যাতায়াত ভাতা পাইতে থাকিবেন। জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর ১১ নং
হইতে ২০ নং স্কেলেভুক্ত (টাকা ৬৪০০-১৪২৫৫ হইতে টাকা ৪১০০৭৭৪০ পর্যন্ত) কর্মচারীর
ক্ষেত্রে ৬ টি সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ ও টঙ্গী পৌরসভা এলাকায় কর্মস্থল
হইলে
মাসিক
১৫০/- টাকা হারে যাতায়াত ভাতা প্রাপ্য হইবেন।
৩)
সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাগণ গাড়ীর ক্রয়মূল্য ও
রক্ষণাবেক্ষণ ব্যায়ের সুবিধা প্রদান সংক্রান্ত সরকারি নীতিমালা মোতাবেক সুবিধাদি
প্রাপ্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান সরকারি আদেশ অনুযায়ী নির্ধারিত অঙ্কের অর্থ
প্রদানপূর্বক সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের সুবিধা ভোগ করিবেন।
১৬।
উৎসব ভাতা এবং শ্রান্তি ও বিনােদন ভাতা।১) সরকারি আদেশ নং-অমঅবি(বাস্ত)-৪/
এফবি-১২/ ৮৬/ ২৯, তারিখ ৩ জুলাই, ১৯৮৮ এবং Bangadesh Service(Recreation
Allowance) Rules, 1979 এর বিধান অনুসারে বার্ষিক উৎসব ভাতা এবং শ্রান্তি ও
বিনােদন ভাতা প্রদেয় হইবে। উৎসব ভাতা প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগ, অর্থ
মন্ত্রণালয়ের স্মারক (আদেশ) নং-অম/ অবি (বাস্ত-৪)এফবি-১২/ ৮৬/ ২৯, তারিখ ৩ জুলাই,
১৯৮৮ এবং সরকার কর্তৃক সময় সময় জারিকৃত এতদসংক্রান্ত অন্যান্য নিয়মাবলী অনুসরণ
করিতে হইবে। তবে, জাতীয় বেতন স্কেল, ২০০৯ প্রদান করা না হইলে ৩০ জুন, ২০০৯
তারিখের পরে কোন কর্মকর্তা/ কর্মচারী বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্ত হইলে সেক্ষেত্রে
তিনি যে তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্ত হইবেন তার
পূর্ববর্তী
মাসের মূলবেতনের ভিত্তিতে উৎসব ভাতা প্রদেয় হইবে। ৩) অর্থ বিভাগ, অর্থ
মন্ত্রণালয়ের পরিপত্র নং-অম/ অবি/ বিধি-১/ চাঃবি-৩/২০০৪/৯৯, তারিখ: ১০-০৩-১৪১৫
বঙ্গাব্দ/২৪-৬-২০০৮
খ্রিস্টাব্দ অনুযায়ী অবসরভোগীদের নীট পেনশনের সমপরিমাণ হারে বৎসরে ২টি উৎসব ভাতা
বলবৎ থাকিবে।
১৭।
টিফিন ভাতা।
সকল
নন-গেজেটেড বেসামরিক কর্মচারী মাসিক ১৫০/- টাকা টিফিন ভাতা প্রাপ্য হইবেন। কিন্তু
যে সকল কর্মচারী তাঁহাদের প্রতিষ্ঠান হইতে লাঞ্চভাতা অথবা বিনামূল্যে দুপুরের
খাবার পান তাঁহাদের ক্ষেত্রে টিফিন ভাতা প্রযোজ্য হইবে।
।
১৮।
কার্যভার ভাতা।
চলতি
দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত শর্তাদি পালন সাপেক্ষে,
দায়িত্ব পালনকালে সমহারে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী মূল
বেতনের ১০% হারে সর্বোচ্চ ১৫০০/- টাকা কার্যভার ভাতা প্রাপ্য হইবেন।
১৯।
ভ্রমণ ভাতা।| ভ্রমণভাতার প্রচলিত বিধি-বিধান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
বলবৎ থাকিবে। তবে, বদলি জনিত মালামাল পরিবহণের ক্ষেত্রে ব্যক্তিগত মালামাল ১ কিঃ
মিঃ পরিবহণের জন্য প্রতি ১০০ কেজির ভাড়া বাবদ ২.০০ (দুই) টাকা প্রদেয় হইবে এবং
প্যাকিং চার্জ বাবদ বিদ্যমান টাকার অংক বলবৎ থাকিবে।
২০।
পাহাড়ি ভাতা
পার্বত্য
জেলাসমূহে নিযুক্ত সকল কর্মকর্তা বা কর্মচারীরে জন্য নির্ধারিত পাহাড়ি ভাতা মাসিক
বেতনের ৩০% হারে সর্বোচ্চ ৩০০০/- টাকা প্রদেয় হইবে।
২১।
ঝুঁকিভাতা।
ঝুকি
ভাতার বিদ্যমান হার বলবৎ থাকিবে।
২২।
বিশেষ ভাতা (পূর্বের র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ভাতা)।
র্যাব
ভাতার বিদ্যমান হার বলবৎ থাকিবে। তবে শুধুমাত্র বর্ণিত ভাতার নাম পরিবর্তিত আকারে
‘বিশেষ ভাতা’ নামে অভিহিত হইবে।
২৩।শিক্ষা
সহায়ক ভাতা।
সকল
শ্রেণীর কর্মকর্তা/ কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ২০০/- টাকা হারে এবং অনধিক
২(দুই) সন্তানের জন্য মাসিক সর্বোচ্চ ৩০০/- টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রদেয় হইবে।
তবে, স্বামী ও স্ত্রী উভয়ই চাকরিজীবী হইলে সন্তান সংখ্যা যেকোন একজনের ক্ষেত্রেই
গণন করিয়া ভাতার পরিমাণ নির্ধারণ করিতে হইবে। এই সংক্রান্ত একটি পৃথক নীতিমালা
অর্থ বিভাগ কর্তৃক জারি করিতে হইবে।
২৪।
বেতন নির্ধারণ পদ্ধতি। ১) স্ব-আহরণকারী (Self Drawing) কর্মকর্তা এই আদেশের বিধান মোতাবেক
জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ তাঁহার
বেতন
নির্ধারণ করিবেন এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে বেতন নির্ধারণের (Pay Fixation
Statement) বিবরণী পাঠাইবেন। সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বেতন নির্ধারণের বিবরণীর
ভিত্তিতে সাময়িকভাবে বেতন পরিশোধ করিবেন এবং পরবর্তী দুই মাসের মধ্যে বেতন
নির্ধারণ চূড়ান্ত করিবেন। এই প্রক্রিয়ায় অতিরিক্ত বেতন পরিশোধ হইয়া
থাকিলে
তাহা ফেরৎযোগ্য বা সমন্বয়যোগ্য হইবে। ২) বিভাগীয় প্রধান এবং আয়ন ও ব্যয়ন (Drawing
and Disbursing) কর্মকর্তাগণ সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন
নির্ধারণপূর্বক
বেতন বিলের সহিত বেতন নির্ধারণী বিবরণী পাঠাইবেন। সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস উক্ত
বেতন নির্ধারণের বিবরণীর ভিত্তিতে সাময়িকভাবে বেতন পরিশোধ করিবেন এবং পরবর্তী দুই
মাসের মধ্যে বেতন নির্ধারণ
চূড়ান্ত
করিবেন। ৩) জাতীয় বেতন স্কেল, ২০০৯ এ বার্ষিক বেতনবৃদ্ধি কেবল সংশ্লিষ্ট
হিসাবরক্ষণ অফিস কর্তৃক বেতন নির্ধারণ
প্রতিপাদনের
পরেই প্রদেয় হইবে। ৪) আহরিত অতিরিক্ত বেতন ফেরৎ প্রদানের জন্য লিখিত অঙ্গীকারপত্র
পাওয়ার পর কর্মচারীদেরকে সাময়িকভাবে | বেতন পরিশোধ করা যাইবে। আয়ন ও ব্যয়ন
কর্মকর্তাগণ এই সকল অঙ্গীকারপত্র তাঁহাদের দপ্তরে যথারীতি রেকর্ডভুক্ত করিবেন এবং
বেতন বিলে এই অঙ্গীকারপত্র প্রাপ্তি সম্পর্কে একটি প্রত্যয়নপত্র প্রদান করিবেন।
২৫।
আয়কর। | এই আদেশের অধীনে প্রাপ্য বেতন ও ভাতাদির উপর আয়কর প্রদানের ক্ষেত্রে
নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করিতে হইবে, যথা: ক) প্রত্যেক বৎসর আয়কর রিটার্ন দাখিলের
সর্বশেষ সময়সীমার মধ্যে আয়করের আওতাভুক্ত সকল কর্মকর্তা/ কর্মচারী
বাধ্যতামূলকভাবে
নিজের বেতন ভাতাদিসহ তাহার আয় এবং আয়ের উপর পরিশোধযোগ্য করের পরিমাণ
নির্ধারণ
করিয়া রিটার্ন তৈরি করিবেন; খ) আয়কর রিটার্ন তৈরির পর করদাতা (সংশ্লিষ্ট
কর্মকর্তা/ কর্মচারী) নিজস্ব আয় হইতে আয়কর পরিশোধ করিবেন; গ) আয়কর পরিশোধের পর
কেবল সরকার হইতে প্রাপ্ত বেতন-ভাতাদির উপর পরিশোধিত করের সমপরিমাণ অর্থ
বিলের
মাধ্যমে (যেমন- টি এ বিল যেভাবে দাখিল করা হয়) সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস হইতে
উত্তোলন করিবেন; ঘ) আয়করের আওতাভুক্ত সকল কর্মকর্তা/ কর্মচারী আয়কর রিটার্ন
দাখিলের প্রাপ্তিস্বীকার পত্রের সত্যায়িত অনুলিপি,
রিটার্ন
দাখিলের সর্বশেষ সময়সীমার অব্যবহিত পরবর্তী মাসের বেতন বিলের সহিত সংযুক্ত
করিবেন; ঙ) আয়কর সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থা বলবৎ থাকিবে।
"
২৬।
রহিতকরণ ও হেফাজত। ১) চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৫, অতঃপর উক্ত আদেশ বলিয়া
উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল।
তৎসম্পর্কিত
প্রজ্ঞাপন, আদেশ, অফিস স্মারক ও পরিপত্রসমূহ এই আদেশের অধীন ভাতাদি ও সুযোগ-সুবিধাদির
উদ্দেশ্যে উহার বিধানাবলীর সহিত সঙ্গতি সাপেক্ষে, বলবৎ রহিয়াছে বলিয়া গণ্য হইবে।
রাষ্ট্রপতির
আদেশক্রমে,
ডঃ
মোহাম্মদ তারেক
অর্থ
সচিব








0 মন্তব্যসমূহ